জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার ববিজয় থালাপতি। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন সংখ্যার সমীকরণ মিলিয়ে কি সরকার গঠন করতে পারবেন বিজয়?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১০৭টি আসন নিয়ে অভিনেতা-থেকে-রাজনীতিবিদ সি জোসেফ বিজয় এবং তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে ১১টি আসন পিছিয়ে রয়েছে। এখন মূল প্রশ্ন হলো এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় সমর্থন কোথা থেকে আসবে।
|
১৭ মে, ২০২৬

