Admin1234@
৫ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় মতিঝিল শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী বলেন, ২০১৩ সালের ৫ মে তৎকালীন আওয়ামী লীগ সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর অভিযান চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন এবং হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাপলা চত্বরের ঘটনার বিচার হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করছি।”

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, মাওলানা ইবরাহীম বিন আলী, মুফতি আসাদুল্লাহ জাকির, মাওলানা তোফায়েল আহমাদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুহাম্মদুল্লাহ, যুব আন্দোলনের নেতা মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

মুফতি ফখরুল ইসলাম তার বক্তব্যে দাবি করেন, শাপলা চত্বরে অভিযানের সময় বহু নেতাকর্মী নিহত হন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ: নেত্রকোনা ছাত্রদলের নেতা বহিষ্কার

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

বিশ্ব গাধা দিবস আজ

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিন দিনের রিমান্ডে সেই শিক্ষক

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

ভয়াবহ ৫ মে: শাপলা চত্বরে কী ঘটেছিল সেদিন

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

প্রথম নির্বাচনেই বাজিমাত, সরকার গঠন করতে পারবেন বিজয়?

১০

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

১১

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১২

এখনও শাপলা চত্বর গণহত্যার ২৩ মামলার ঘানি টানছেন ফখরুল

১৩

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার

১৪

পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারিয়ে জয়ী বিজেপি

১৫

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

১৬

হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান

১৭