বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
Admin1234@
২১ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত অন্য ছাত্র শিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত রাতে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানা-পুলিশ।

 

শিহাব বেড়া উপজেলার খাকছাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ হারুন অর রশীদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রাথমিকভাবে আব্দুল্লাহর পায়ুপথে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছিল পুলিশ। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের পর তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।

 

তার মৃত্যুর ঘটনায় শিহাব নামে অপর আরেক শিক্ষর্থী শিহাবের বিরুদ্ধে সন্দেহজনক অভিযোগ প্রকাশ করেছে কতিপয় শিক্ষার্থী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা।

 

এ ঘটনার পর থেকেই শিহাব পলাতক ছিল বলে অভিযোগ করা হয়েছিল। তবে সবশেষ নিশ্চিত তথ্য অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সীমান্তে ‘পুশইন’ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে খেলাফত আন্দোলনের নিন্দা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিথ্যা অভিযোগে আলেমদের টার্গেট করা হচ্ছে’কিছু সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক: হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ: নেত্রকোনা ছাত্রদলের নেতা বহিষ্কার

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

১০

বিশ্ব গাধা দিবস আজ

১১

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিন দিনের রিমান্ডে সেই শিক্ষক

১২

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

১৩

ভয়াবহ ৫ মে: শাপলা চত্বরে কী ঘটেছিল সেদিন

১৪

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

১৫

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

১৬

প্রথম নির্বাচনেই বাজিমাত, সরকার গঠন করতে পারবেন বিজয়?

১৭

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

১৮

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১৯

এখনও শাপলা চত্বর গণহত্যার ২৩ মামলার ঘানি টানছেন ফখরুল

২০