বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
Admin1234@
৫ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।

তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান ২০১৩-কে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত—এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির

বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সীমান্তে ‘পুশইন’ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে খেলাফত আন্দোলনের নিন্দা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিথ্যা অভিযোগে আলেমদের টার্গেট করা হচ্ছে’কিছু সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক: হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ: নেত্রকোনা ছাত্রদলের নেতা বহিষ্কার

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

১০

বিশ্ব গাধা দিবস আজ

১১

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিন দিনের রিমান্ডে সেই শিক্ষক

১২

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

১৩

ভয়াবহ ৫ মে: শাপলা চত্বরে কী ঘটেছিল সেদিন

১৪

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

১৫

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

১৬

প্রথম নির্বাচনেই বাজিমাত, সরকার গঠন করতে পারবেন বিজয়?

১৭

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

১৮

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১৯

এখনও শাপলা চত্বর গণহত্যার ২৩ মামলার ঘানি টানছেন ফখরুল

২০