বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
Admin1234@
২০ মে ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক: হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার খোঁড়ার পড়া গ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযানের পর এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ মে রাতে এলাকাবাসী ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতসহ তাদের থানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের একজন হাসানের ফুফাতো ভাই পরিচয়ে দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করা কয়েকজনকে ফোনকল ও ভয়েস মেসেজের মাধ্যমে হুমকি দেন।

স্থানীয়দের দাবি, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। গ্রাম্য সালিশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হলেও তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যান। একই সঙ্গে রিপনের বিরুদ্ধেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, যা রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা বাড়িয়ে তোলে।

স্থানীয়দের দাবি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের দলীয় পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সীমান্তে ‘পুশইন’ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে খেলাফত আন্দোলনের নিন্দা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিথ্যা অভিযোগে আলেমদের টার্গেট করা হচ্ছে’কিছু সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক: হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ: নেত্রকোনা ছাত্রদলের নেতা বহিষ্কার

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

১০

বিশ্ব গাধা দিবস আজ

১১

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিন দিনের রিমান্ডে সেই শিক্ষক

১২

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

১৩

ভয়াবহ ৫ মে: শাপলা চত্বরে কী ঘটেছিল সেদিন

১৪

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

১৫

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

১৬

প্রথম নির্বাচনেই বাজিমাত, সরকার গঠন করতে পারবেন বিজয়?

১৭

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

১৮

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১৯

এখনও শাপলা চত্বর গণহত্যার ২৩ মামলার ঘানি টানছেন ফখরুল

২০