বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
Admin1234@
৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেরায়ে বিচারক উল্লেখ করেন, সোহেল রানা শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করে, এটার প্রমাণ মিলেছে। জবানবন্দীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার সব অপরাধের দায় স্বীকার করেন সোহেল রানা। এসময় স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালাতে সহযোগিতা করে। এছাড়াও আসামি দোষ স্বীকারোক্তির পর তা প্রত্যাহারের আবেদন করা হয়নি। দুইজনই একই অপরাধে অপরাধী।

 

এর আগে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে দুজনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হগত বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। যুক্তিতর্ক শেষে বিচারক মাসরুর সালেকীন ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ শেষ হয় চার দিনে। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন তিনি।

 

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

 

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

পরে ১ জুন শুরু হয় এই মামলার বিচার। ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সীমান্তে ‘পুশইন’ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে খেলাফত আন্দোলনের নিন্দা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিথ্যা অভিযোগে আলেমদের টার্গেট করা হচ্ছে’কিছু সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক: হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ: নেত্রকোনা ছাত্রদলের নেতা বহিষ্কার

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

১০

বিশ্ব গাধা দিবস আজ

১১

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তিন দিনের রিমান্ডে সেই শিক্ষক

১২

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

১৩

ভয়াবহ ৫ মে: শাপলা চত্বরে কী ঘটেছিল সেদিন

১৪

শাপলা চত্বরের ঘটনায় বিচার দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

১৫

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

১৬

প্রথম নির্বাচনেই বাজিমাত, সরকার গঠন করতে পারবেন বিজয়?

১৭

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

১৮

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১৯

এখনও শাপলা চত্বর গণহত্যার ২৩ মামলার ঘানি টানছেন ফখরুল

২০